তথ্য-প্রযুক্তি

এআই বিপ্লব: আমাদের চাকরি কি সত্যি ঝুঁকিতে?

শেয়ার করুন:
এআই বিপ্লব: আমাদের চাকরি কি সত্যি ঝুঁকিতে?
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কি মানুষের জন্য বিপদ হয়ে উঠছে? এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। এর পেছনে রয়েছে চ্যাটজিপিটি নামের এক কৃত্রিম বুদ্ধিমত্তা। আসলে এআই এর বহুমুখী ক্ষমতা দেখে বিশ্বজুড়ে প্রযুক্তি বিশেষজ্ঞরাই নড়েচড়ে বসেছেন। প্রায় এক হাজার মানুষ এক খোলা চিঠিতে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেছেন, এই প্রযুক্তিতে রাশ না টানলে মানবজাতি বড় ঝুঁকির মুখে পড়বে। কিন্তু কেন এই ভয়? প্রযুক্তিবিদদের অনেকেই বলছেন, এটা হচ্ছে অজানাকে ভয় পাওয়ার মতো। এআই যদি এমন কোনো সিদ্ধান্ত নেয়, যা আমাদের নীতির বিরুদ্ধে যায়, তখন কী হবে? এটাই আমাদের সবচেয়ে বড় উদ্বেগ। একটি বড় কারণ হলো, চাকরি হারানোর ভয়। গোল্ডম্যান স্যাকসের একটি গবেষণা বলছে, এআই সারা বিশ্বে ৩০ কোটি মানুষের চাকরি খেয়ে ফেলতে পারে। প্রযুক্তিবিদদের মতে, এআই মানুষের অনেক কাজ নিজের হাতে তুলে নেবে। এর ফলে মানুষের কাজের ক্ষেত্র কমে যাবে। তবে তিনি আরও কিছু আশঙ্কার কথা বলেন। যেমন: এআই-এর অপব্যবহার। এই প্রযুক্তির সাহায্যে তৈরি হচ্ছে ভুয়া খবর, ভুয়া ঘটনা, এমনকি ভুয়া সম্পর্কও। এছাড়াও, ডিজিটাল বৈষম্য আরও বাড়বে। যাদের কাছে প্রযুক্তি আছে এবং যাদের কাছে নেই, তাদের মধ্যে বিভাজন আরও প্রকট হবে। তাহলে হঠাৎ কেন এআই এত দ্রুত এগিয়ে গেল? এর পেছনে রয়েছে সুপার কম্পিউটিং পাওয়ার। গত কয়েক বছরে সেমিকন্ডাক্টর শিল্প অনেক এগিয়েছে। এখন যে কেউ খুব সহজে এটি কিনতে পারে। অ্যামাজন, গুগল, মাইক্রোসফটের মতো কোম্পানিগুলো ক্লাউড সার্ভিস তৈরি করেছে। এর ফলে যেকোনো ছোট প্রতিষ্ঠানও এই বিশাল কম্পিউটিং ক্ষমতা ব্যবহার করতে পারছে। এভাবেই এআই প্রযুক্তির গণতন্ত্রায়ন হয়েছে। এআই এখন মানুষের মতো সৃজনশীলতা দেখাতে পারে। এটি আমাদের সঙ্গে রসিকতাও বোঝে। এআই জগতের অন্যতম গডফাদার জেফ্রি হিন্টন সতর্ক করে বলেছেন, এআই হয়তো একসময় মানুষের চেয়েও বুদ্ধিমান হয়ে যাবে। তাহলে কি এআই আমাদের চেয়েও সৃজনশীল হবে? প্রযুক্তিবিদদের কেউ বলছেন, তা হতেও পারে। মানুষ ধীরে ধীরে বুদ্ধিমান হয়েছে। কিন্তু যন্ত্র খুব দ্রুত শেখে। একটা কাজ শিখতে মানুষের যেখানে হাজার হাজার বছর লাগে, যন্ত্র তা কয়েক সেকেন্ডে শিখে ফেলে। আবার অনেকে মনে করেন, এআই কখনো নিয়ন্ত্রণের বাইরে যাবে না। তিনি বলেন, হিউম্যান মাইন্ড অনেক বেশি ক্ষমতাবান। মানুষের কল্পনা ও চিন্তাশক্তি যন্ত্রের নেই। মানুষই এআই তৈরি করেছে, তাই এর লাগামও মানুষের হাতেই থাকবে। এই প্রযুক্তি কীভাবে ব্যবহার করা হবে, তা নির্ভর করবে কোম্পানিগুলোর দায়িত্বশীলতার ওপর। পাশাপাশি, এর অপব্যবহার ঠেকাতে আইনগত সুরক্ষার ব্যবস্থা করতে হবে।
পছন্দ হলে শেয়ার করুন: