জাতীয়

১৬ ডিসেম্বর দেশে ফিরছেন শেখ হাসিনা? জবাব দিল সরকার

শেয়ার করুন:
১৬ ডিসেম্বর দেশে ফিরছেন শেখ হাসিনা? জবাব দিল সরকার

বিজয় দিবসেই ঢাকায় ফিরতে চান হাসিনা, হাতকড়ার হুঁশিয়ারি

আগামী ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা—রয়টার্সের প্রতিবেদনে চাঞ্চল্য! পাল্টা জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানালেন, সাধারণ যাত্রী হিসেবে নয়, হাতকড়া পরিয়েই ফিরতে হবে।

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা করছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থানরত শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করেছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের উড়োজাহাজে করেই তাকে ভারতে নেওয়া হয়েছিল—এমন দাবি করে এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তার মুখপাত্র। এর আগে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র নবায়নের জন্যও আবেদন করেছিলেন তিনি।তবে রয়টার্সে প্রকাশিত এই প্রতিবেদন এবং সৈয়দ মোজাম্মেল আলীর দাবিগুলো দ্য ভিওবি নিউজ আলাদাভাবে যাচাই করেনি।

এদিকে, গণমাধ্যম সূত্রে জানা গেছে, শেখ হাসিনার এমন ঘোষণার পরপরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো সাধারণ যাত্রী হিসেবে নয়, বরং আইনি প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে কঠোর নজরদারি ও হাতকড়া পরিয়েই তাকে দেশে ফিরতে হবে। অন্যদিকে, আরেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে সরাসরি কারাগারে পাঠানো হবে। পাশাপাশি ডিসেম্বর ঘিরে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী।

















পছন্দ হলে শেয়ার করুন: