ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান রুখতে চব্বিশের মতো দেশবাসীকে আবারও এক মঞ্চে দাঁড়ানোর জোরালো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
সংসদের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেছেন, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠীটি গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আবারও আগুন ও বোমা হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এত হত্যা আর নির্যাতনের পরেও তাদের সন্ত্রাসী চরিত্র একটুও বদলায়নি!
তারেক রহমান স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছেন, পলাতক স্বৈরাচারের দোসররা মাথা তুলে দাঁড়ানোর আগেই দেশের গণতন্ত্রকামী জনগণ তাদের বিষদাঁত চিরতরে ভেঙে দেবে! বাংলাদেশকে আর কোনোদিন কোনো তাবেদারের হাতে সঁপে দেওয়া হবে না।
সাতই নভেম্বর এবং পাঁচই আগস্টের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক শক্তিকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান।