শিক্ষা

আগের হিসাবে গরমিল! নতুন জিপিএ-৫ পেল ১৬০০ শিক্ষার্থী

শেয়ার করুন:
আগের হিসাবে গরমিল! নতুন জিপিএ-৫ পেল ১৬০০ শিক্ষার্থী

এইচএসসিতে ফেল থেকে পাস ৫৫৪৮, সংশোধিত ফল প্রকাশ

এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের সংশোধিত ফলাফলে ফেল থেকে পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন শিক্ষার্থী। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় প্রকাশিত সংশোধিত পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে। এর আগে বিকেলে দেওয়া প্রাথমিক হিসাবে গরমিল ধরা পড়ায় তা সংশোধন করে নতুন এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নতুন করে পাস করা শিক্ষার্থীদের মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে ৩ হাজার ১৮২ জন, মাদরাসা বোর্ডে ১৪২ জন এবং কারিগরি বোর্ডে ২ হাজার ২২৪ জন রয়েছেন। সাধারণ বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফেল থেকে পাস করেছেন ময়মনসিংহ বোর্ডে, ৬৫৪ জন।

এ ছাড়া পুনর্নিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬০০ জন পরীক্ষার্থী; যার মধ্যে প্রথম ফলাফলে ফেল করা ২০ জনও রয়েছেন। মোট ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি খাতা পুনর্নিরীক্ষণ করা হয় এবং গ্রেড পরিবর্তন হয়েছে ২৫ হাজার ৮১০ জনের।





পছন্দ হলে শেয়ার করুন: