জনগণ, সরকার ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অতীতে সার্বভৌমত্ব ক্ষুণ্ন ও সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র হয়েছে, তবে একাত্তর, পঁচাত্তরের সাত নভেম্বর এবং চব্বিশের পাঁচ আগস্টসহ গুরুত্বপূর্ণ সময়ে সশস্ত্র বাহিনী ও জনগণ দেশের পাশে দাঁড়িয়েছে। তিনি ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে এক পদ, এক পেনশন ব্যবস্থা চালুর ঘোষণা দেন।
এছাড়া সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ ও মহাকাশভিত্তিক নজরদারিসহ আধুনিক প্রযুক্তিতে সক্ষমতা বাড়ানোর কথাও জানান প্রধানমন্ত্রী।