আইন-আদালত

দুই-আড়াই মাসেই বড় পরিবর্তনের বার্তা পরিবেশ উপদেষ্টার

শেয়ার করুন:
দুই-আড়াই মাসেই বড় পরিবর্তনের বার্তা পরিবেশ উপদেষ্টার
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ আর দুই–আড়াই মাস থাকলেও এই সময়ের মধ্যেই সরকার একটি বড় ও ইতিবাচক দৃষ্টান্ত রেখে যাবে। সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, ই-পারিবারিক আদালতের মাধ্যমে কাগজবিহীন বিচারব্যবস্থার দিকে এগিয়ে যাওয়া সম্ভব হয়েছে। নারী ও শিশুরা যারা নির্যাতন ও পারিবারিক সহিংসতার শিকার, তাদের জন্য এই ডিজিটাল প্রক্রিয়া নতুন সম্ভাবনা বয়ে আনবে। যদিও বিভিন্ন আবেদন অনলাইনে গ্রহণের ব্যবস্থা আছে, বাস্তবে সেগুলো অনলাইনে করা যায় না বলেও তিনি উল্লেখ করেন। তিনি ই-পারিবারিক আদালতের সার্ভার যেন নিরবচ্ছিন্নভাবে সচল থাকে সে বিষয়ে নজর দেওয়ার আহ্বান জানান। রিজওয়ানা আরও বলেন, দেশে ইটভাটা ভাঙার মতো কাজেও বাধার মুখে পড়তে হয়—যেকোনো উদ্যোগেই নানা প্রতিবন্ধকতা তৈরি হয়।
পছন্দ হলে শেয়ার করুন: