আন্তর্জাতিক

বাশারের বিরুদ্ধে রায়, মৃত্যুদণ্ড দিল আদালত

শেয়ার করুন:
বাশারের বিরুদ্ধে রায়, মৃত্যুদণ্ড দিল আদালত

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল–আসাদকে মৃত্যুদণ্ডের রায়

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল–আসাদকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে দামেস্কের একটি ফৌজদারি আদালত। সিরিয়ার দীর্ঘ গৃহযুদ্ধের সময় সংঘটিত হত্যাকাণ্ড, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করে এই সাজা দেওয়া হয়।

তবে বাশার আদালতে উপস্থিত ছিলেন না। ২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহীদের হাতে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি রাশিয়ায় পালিয়ে যান এবং সেখানেই অবস্থান করছেন। একই মামলায় বাশারের ভাই মাহের আল–আসাদকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড পেয়েছেন বাশারের চাচাতো ভাই ও দারা প্রদেশের সাবেক রাজনৈতিক নিরাপত্তা প্রধান আতেফ নাজিবও।

২০১১ সালে দারা প্রদেশের বিক্ষোভ দমনের ঘটনাকে কেন্দ্র করেই সিরিয়ায় শুরু হয়েছিল দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাত। প্রায় ১৪ বছরের সেই যুদ্ধে প্রাণ হারান প্রায় পাঁচ লাখ মানুষ। ২০২৪ সালে বাশার সরকারের পতনের পর এবারই তাঁর বিরুদ্ধে প্রথম বড় ধরনের বিচারিক রায় এলো।

পছন্দ হলে শেয়ার করুন: