শিক্ষা

১ ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা উচ্চ মাধ্যমিক শিক্ষকদের

শেয়ার করুন:
১ ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা উচ্চ মাধ্যমিক শিক্ষকদের
দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীতকরণের দাবি আদায় না হলে আগামী সোমবার (১ ডিসেম্বর) থেকে কমপ্লিট শাটডাউনে যাওয়ার ঘোষণা দিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষকরা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে শিক্ষা ভবনের সামনে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে অবস্থান নিয়ে এ ঘোষণা দেন তারা। শিক্ষকরা জানান, ন্যায্যতা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার। অনেক নিচের গ্রেডের পদ নবম গ্রেডে উন্নীত করা হলেও দশম গ্রেডের সহকারী শিক্ষক পদ নিয়ে কোনো অগ্রগতি হয়নি। দাবি মানা না হলে এবার আন্দোলন শেষে তবেই তারা কর্মস্থলে ফিরবেন বলে জানান। এর আগে সকালে আন্দোলনকারীরা শিক্ষা ভবনের সামনে জড়ো হয়ে স্লোগানে মুখর হন। একই দিন তিন দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে তিন লাখ সহকারী শিক্ষকও লাগাতার কর্মবিরতিতে গেছেন। দাবি পূরণ না হলে তারা আসন্ন বার্ষিক পরীক্ষা বর্জনসহ ১১ ডিসেম্বর থেকে অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে তিন দফা দাবিতে সারা দেশে ফের লাগাতার কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এ অবস্থায় সারা দেশের প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে এবং সরকারি স্কুলের ১ কোটির বেশি শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা অনিশ্চয়তায় পড়েছে। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক খায়রুন নাহার লিপি জানিয়েছেন, দাবি না মানায় তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন এবং সমাধান না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।  
পছন্দ হলে শেয়ার করুন: