ধর্ম

২০৩৫ সালেই বদলে যাচ্ছে বিশ্ব, শীর্ষে কারা?

শেয়ার করুন:
২০৩৫ সালেই বদলে যাচ্ছে বিশ্ব, শীর্ষে কারা?

২০৩৫ সালেই শীর্ষে মুসলিম, পিউয়ের চমক!

বড় বদল আসছে বিশ্বের ধর্মীয় মানচিত্রে! পিউ রিসার্চের নতুন গবেষণা বলছে, ২০৩৫ সালের মধ্যেই খ্রিষ্টানদের ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলিমরা।


শতাব্দীর পর শতাব্দী ধরে শীর্ষে থাকা খ্রিষ্টধর্মের জায়গা নেবে ইসলাম—যদি জন্মহার ও জনসংখ্যার বর্তমান ধারা বহাল থাকে। গবেষণা অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা বাড়বে ৮০ শতাংশ, আর খ্রিষ্টানদের বাড়বে ৩০ শতাংশ। ২০৭০ সালে বিশ্বে মুসলিম ছাড়িয়ে যেতে পারেন ৩৬০ কোটি, আর খ্রিষ্টানরা থাকবেন ৩০০ কোটির কিছু নিচে।


এর পেছনে বড় কারণ ধর্মান্তর নয়; বরং তরুণ বয়সকাঠামো ও উচ্চ জন্মহার। মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ৩ দশমিক ১, আর মধ্যম বয়স ২৪ বছর। ২০৭০ সালে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম থাকবে পাকিস্তানে, এরপর ভারত, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া। বাংলাদেশেও মুসলিম জনসংখ্যার অনুপাত ৯১ দশমিক ১ শতাংশ থেকে বেড়ে ৯২ শতাংশ হতে পারে, আর হিন্দুদের মোট সংখ্যাও বাড়বে।



পছন্দ হলে শেয়ার করুন: