স্বাস্থ্য

ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু! মাত্র ২১ দিনে ১০০ জনের মৃত্যু

শেয়ার করুন:
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু! মাত্র ২১ দিনে ১০০ জনের মৃত্যু

ডেঙ্গুতে নতুন করে মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ১৫১৯ রোগী

দেশে ডেঙ্গুর ছোবল আরও ভয়াবহ রূপ নিয়েছে। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, শুধু চলতি নভেম্বর মাসের প্রথম ২১ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুইজনের প্রাণহানি ঘটেছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১৯ জন রোগী।


রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন থেকে এই তথ্য পাওয়া গেছে। এর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১৮ জনে। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৪৭৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৭ হাজার ৮৮৫ জন।


গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭৫৫ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া খুলনায় ১৭৪ জন, বরিশালে ১৬৭ জন, চট্টগ্রামে ১৫০ জন, রাজশাহীতে ১৩৩ জন, ময়মনসিংহে ৭৬ জন এবং রংপুরে ৬৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।



পছন্দ হলে শেয়ার করুন: