আন্তর্জাতিক

আইপিএল থেকে বাদ পড়লেন মুস্তাফিজ ৯ কোটি ২০ লাখ রুপির কত পাবেন এবার

শেয়ার করুন:
আইপিএল থেকে বাদ পড়লেন মুস্তাফিজ ৯ কোটি ২০ লাখ রুপির কত পাবেন এবার

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েনের প্রভাব পড়েছে আইপিএলেও। ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভের মুখে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। সেই নির্দেশ মেনে তাকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

গত মাসের নিলামে ২ কোটি রুপি ভিত্তিমূল্যের মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা। তবে বিসিসিআইয়ের সিদ্ধান্তের কারণে তাকে খেলাতে পারছে না ফ্র্যাঞ্চাইজিটি। এতে প্রশ্ন ওঠে, বিপুল অঙ্কের এই অর্থের কী হবে?

আইপিএলের নীতিমালা অনুযায়ী, বিসিসিআইয়ের নির্দেশে কোনো খেলোয়াড় বাদ পড়লে সংশ্লিষ্ট দল পুরো অর্থ ফেরত পায়। মুস্তাফিজের ক্ষেত্রেও তাই হচ্ছে। ফলে ৯ কোটি ২০ লাখ রুপি ফেরত পাবে কলকাতা, আর মুস্তাফিজ কোনো অর্থ পাবেন না। এই পরিস্থিতিকে ‘ফোর্স মাজর’ হিসেবে দেখা হচ্ছে, যেখানে চুক্তি কার্যকরের বাধ্যবাধকতা থাকে না।

পছন্দ হলে শেয়ার করুন: