আন্তর্জাতিক

মোস্তাফিজ ইস্যুতে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ সরকারের

শেয়ার করুন:
মোস্তাফিজ ইস্যুতে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ সরকারের

বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেওয়ার ঘটনায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)–এর সব খেলা ও অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার (৫ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেন সহকারী সচিব ফিরোজ খান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে মোস্তাফিজকে কেকেআর থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর কোনো যৌক্তিক কারণ জানা না থাকায় বাংলাদেশের জনগণ ব্যথিত ও ক্ষুব্ধ হয়েছে। এ পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কেকেআর। পরে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নিপীড়নের অভিযোগ তুলে ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভের মুখে বিসিসিআইয়ের নির্দেশে তাকে বাদ দেওয়া হয়।

পছন্দ হলে শেয়ার করুন: