আবহাওয়া

শীতের আগমনী জানিয়ে ২০ ডিগ্রি সেলসিয়াসে ঢাকার সকাল

শেয়ার করুন:
শীতের আগমনী জানিয়ে ২০ ডিগ্রি সেলসিয়াসে ঢাকার সকাল
শীতের উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে এর প্রভাব এখন স্পষ্টভাবে অনুভূত হচ্ছে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায়। শনিবার (২২ নভেম্বর) সকালে ঢাকায় তাপমাত্রা নেমে এসেছে ২০ ডিগ্রি সেলসিয়াসে, যা শীতের আমেজ আরও বাড়িয়ে দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দিনের বাকি সময় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় উত্তর বা উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫–১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৮২ শতাংশ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস এবং গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। এছাড়া, গতকাল রাতে প্রকাশিত দেশের সার্বিক আবহাওয়ার সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। প্রতিদিনই রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৯ মিনিটে।
পছন্দ হলে শেয়ার করুন: