বিনোদন

’বন্ধুর স্ত্রীকে বিয়ে’ বিতর্ক ও সমালোচনার জবাব দিলেন পরমব্রত

শেয়ার করুন:
’বন্ধুর স্ত্রীকে বিয়ে’ বিতর্ক ও সমালোচনার জবাব দিলেন পরমব্রত

২০২৩ সালের নভেম্বরে পরমব্রত ও পিয়ার বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছিল। সংগীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করায় নেটিজেনদের একাংশ পরমব্রতকে 'বন্ধুর স্ত্রী হরণকারী' বা 'পরকীয়া'র মতো তকমা দিয়ে আক্রমণ করেন। অভিনেতা জানান, সেই সময়কার কুরুচিপূর্ণ মন্তব্যগুলো তাকে ভীষণভাবে হতবাক করেছিল।

পরমব্রত বলেন, "মানুষ পাবলিক ফোরামে এত নিচু মানের কথা লিখতে পারে, তা আমার নীতিবোধের বাইরে ছিল। শুরুর ৪-৫ দিন মানসিকভাবে বেশ ধাক্কা খেয়েছিলাম।" তবে এই তিক্ত অভিজ্ঞতা তাকে মানসিকভাবে শক্ত করেছে। তিনি এখন সমালোচকদের পাত্তা না দিয়ে 'গণ্ডারের চামড়া' তৈরি করে নিয়েছেন। নিজের মতামত শেয়ার করা কমিয়ে দিয়েছেন এবং নেতিবাচকতা এড়াতে প্রয়োজনে কমেন্ট সেকশন বন্ধ রাখার কৌশল বেছে নিয়েছেন।

২০১৫ সালে অনুপম ও পিয়ার বিয়ে হলেও ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপরই পরমব্রতের সঙ্গে পিয়ার বন্ধুত্ব ও পরিণয়। বর্তমানে অনুপমও ফের বিয়ে করেছেন এবং পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক।


পছন্দ হলে শেয়ার করুন: