ঐতিহাসিক রায় দিল আন্তর্জাতিক বিচার আদালত! রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত।
আদালতের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া জানিয়েছেন, রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যার উদ্দেশ্য ছিল এবং ২০১৭ সালের অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। পাশাপাশি ব্যাপক ধর্ষণ ও যৌন সহিংসতার সত্যতাও পেয়েছে আদালত। এই অপরাধের জন্য রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমার বাধ্য বলে রায় দেওয়া হয়েছে।
গাম্বিয়ার করা মামলার এই রায়ে মিয়ানমারকে ভবিষ্যতে এমন অপরাধ না করার নিশ্চয়তা দিতে, জরুরি আইন করতে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত চালাতে বলা হয়েছে। উল্লেখ্য, ওই নির্যাতনের পর সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।