বাণিজ্য

স্বর্ণের দামে ধস, সামনে কি আরও কমবে?

শেয়ার করুন:
স্বর্ণের দামে ধস, সামনে কি আরও কমবে?

ডলারের দাপটে স্বর্ণে পতন, এবার কোন স্তরে নামবে?

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন শুরু হয়েছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। গত শুক্রবার দেশে এক ধাক্কায় ভরিতে স্বর্ণের দাম কমেছে প্রায় এগারো হাজার টাকা। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণ নেমে এসেছে সাড়ে তিন হাজার ডলারের সামান্য ওপরে, যা গত চৌদ্দ মাসের মধ্যে সর্বনিম্ন।


বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান, যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার আশঙ্কা এবং বন্ডের মুনাফা বেড়ে যাওয়ায় স্বর্ণের চাহিদা কমেছে। পাশাপাশি বিশ্বজুড়ে শেয়ারবাজারে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শেয়ারে দরপতন হওয়ায় নগদ টাকার প্রয়োজনে বিনিয়োগকারীরা স্বর্ণ বিক্রি করছেন।


এদিকে ভারতেও স্বর্ণের দাম রেকর্ড উচ্চতা থেকে অনেকটা নেমে এসেছে এবং এক লাখ রুপির নিচে নামার আলোচনা চলছে। বাজার বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, স্বর্ণের দাম স্থিতিশীল হওয়ার আগে আরও কিছুটা কমতে পারে।



পছন্দ হলে শেয়ার করুন: