যে বাংলাদেশকে নিয়ে একসময় বিশ্বজুড়ে প্রশংসার ঝড় উঠত, আজ সেই দেশটিকে নিয়ে এল দুঃসংবাদ! বিখ্যাত আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য ইকনোমিস্ট’ সাফ জানিয়ে দিয়েছে— বাংলাদেশ আর আগের মতো উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নেই!
১৫ বছরের সীমাহীন দুর্নীতি, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট আর খেলাপি ঋণের পাহাড়ে আজ দেশের ব্যাংকিং খাত পুরোপুরি ধ্বংসের মুখে! সাধারণ মানুষ ব্যাংক থেকে নিজের জমানো টাকাটুকুও তুলতে পারছেন না। ব্যাংকের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি!
শুধু ব্যাংকিং খাতই নয়; চরম রাজনৈতিক অস্থিরতা, পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ এবং জ্বালানি সংকটের কারণে থমকে গেছে দেশের অর্থনীতির চাকা। বিশ্বব্যাংক সতর্ক করেছে— সামনের দিনে দেশে দারিদ্র্য আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, লুটপাটের যে চোরতান্ত্রিক ব্যবস্থা উত্তরাধিকার সূত্রে পাওয়া গেছে, তা সামাল দিতে হিমশিম খাচ্ছে নতুন সরকার। অর্থনৈতিক এই মন্দা থেকে দেশ কীভাবে ঘুরে দাঁড়াবে— এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন!