মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার নিষ্ঠুর রূপ! আফগানিস্তানে কি তবে নারী রোগীদের বেঁচে থাকার কোনো অধিকার নেই? তালেবানের নতুন ও চরম ফতোয়ায় দেশটির নারীদের চিকিৎসাসেবা পাওয়ার পথ এবার প্রায় পুরোপুরি বন্ধ!
দ্য গার্ডিয়ানের এক ভয়ঙ্কর অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দেশটিতে পুরুষ চিকিৎসকদের ‘মাহরাম’ বা বৈধ অভিভাবক না হওয়ায় নারী রোগীদের সরাসরি পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা দিতে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান! সাধারণ সর্দি-জ্বর থেকে শুরু করে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে থাকা জরুরি চিকিৎসা—কোথাও মিলছে না মুক্তি! দাঁতের তীব্র ব্যথায় ছটফট করা রোগীকেও চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে হাসপাতাল থেকে!
শুধু তাই নয়, নারীদের আসল নাম ধরে ডাকতেও করা হয়েছে নিষেধাজ্ঞা! চিকিৎসাকেন্দ্রে নারীদের নামের বদলে শুধু ‘বিবি’ সম্বোধন করতে বাধ্য করা হচ্ছে। আর ২০২৪ সালের শেষ থেকেই নারীদের চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা ও চাকরি করার পথও চিরতরে বন্ধ করে দিয়েছে তালেবান প্রশাসন। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে এখন আফগান নারীদের সামনে খোলা রয়েছে কেবল মৃত্যুর মুখে ঢলে পড়া অথবা নীরবে সহ্য করার এক চরম নরকীয় যন্ত্রণা!