যুক্তরাজ্য নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এক শীর্ষ গবেষক! আগামী ২০৬০ সালের মধ্যে নাকি নিজ দেশেই সংখ্যালঘু হয়ে পড়তে পারেন শ্বেতাঙ্গ ব্রিটিশরা!
যুক্তরাজ্যের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে জন্মহার আশঙ্কাজনকভাবে কমে গেছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী পঞ্চাশ বছরে দেশের নিজস্ব জনসংখ্যা প্রায় পঁচাত্তর ভাগ পর্যন্ত কমে যেতে পারে!
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, জন্মহার কমে যাওয়ার এই ধারা শুধু জনসংখ্যাই কমাবে না, বরং ধস নামাবে দেশের অর্থনীতি, পেনশন ব্যবস্থা এবং শ্রমবাজারে। সংকট কাটাতে বিদেশি কর্মীর ওপর ভরসা না করে নাগরিকদের বেশি বেশি সন্তান জন্ম দেওয়ার পরামর্শ দিয়েছেন ওই গবেষক!
ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা কিছু শ্রমিকের ঘাটতি মেটালেও, মানুষের সব শূন্যতা কি আদৌ পূরণ করতে পারবে? এই বিশাল জনসংখ্যার ধস থেকে যুক্তরাজ্য কীভাবে রক্ষা পাবে— এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন!