বিশ্ব রাজনীতিতে নজিরবিহীন ঘটনা! প্রথমবারের মতো এক টেবিলে বসে ঐতিহাসিক বৈঠক করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
চীনের শেনচেন শহরের কাইলিন ভিলায় প্রায় দেড় ঘণ্টার রুদ্ধদ্বার আলোচনা শেষে তিন নেতা গ্রহণ করেছেন একটি যৌথ ‘শান্তি ঘোষণা’। ঘোষণায় স্পষ্ট বলা হয়েছে—পারমাণবিক যুদ্ধে কখনোই জেতা সম্ভব নয় এবং এমন যুদ্ধ লড়াও উচিত নয়। পাশাপাশি পারমাণবিক অস্ত্রের ঝুঁকি কমানো, জাতিসংঘের সংস্কার, জ্বালানি সরবরাহ বাড়ানো এবং আন্তর্জাতিক অপরাধ আদালতকে নিজেদের এখতিয়ারের অপব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে।
বৈঠকে ইউক্রেন ও ইরান সংকট, খাদ্য নিরাপত্তা এবং পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে কথা বলেন তিন পরাশক্তির নেতা। পুতিন জানান, ইউক্রেন যুদ্ধ নিরসনে তিন দেশেরই অভিন্ন স্বার্থ রয়েছে। তবে কিয়েভ ও ইউরোপ এখনো সমঝোতায় প্রস্তুত নয় বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে ট্রাম্প বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
ঐতিহাসিক এই বৈঠক শেষ করেই বিশেষ বিমানে চীন ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট।