বিশ্ব

আত্মহত্যা নাকি খুন? এপস্টেইনের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য!

শেয়ার করুন:
আত্মহত্যা নাকি খুন? এপস্টেইনের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য!

এটি আত্মহত্যা ছিল না—বরং ঠান্ডা মাথায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল!

মার্কিন কারাগারে মৃত কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের আগের দাবি উড়িয়ে দিয়ে মার্কিন ফরেনসিক বিশেষজ্ঞ অধ্যাপক মাইকেল ফ্রিম্যান দাবি করেছেন, এটি আত্মহত্যা ছিল না—বরং ঠান্ডা মাথায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল!


২০১৯ সালের ১০ আগস্ট নিউইয়র্কের একটি কারাগারে এপস্টেইনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছিল। এতদিন এটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হলেও, এপস্টেইনের ভাইয়ের সরবরাহ করা ময়নাতদন্তের নথি ও ছবি বিশ্লেষণ করে নতুন তথ্য দিয়েছেন এই ফরেনসিক বিশেষজ্ঞ। তার মতে, এপস্টেইনের কাঁধে গভীর রক্তক্ষরণ, মুখে আঘাতের চিহ্ন এবং গলার ফাঁসের দাগে নখের আঁচড় রয়েছে, যা পরিষ্কারভাবেই খুনের দিকে ইঙ্গিত করে।


পেছন থেকে শ্বাসরোধ করে হত্যার পর নাটক সাজাতে মরদেহ ঝুলিয়ে দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তিনি। তবে আগের ময়নাতদন্তকারী চিকিৎসক এই দাবি মানতে নারাজ। মার্কিন কারাগারে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য নিয়ে বিশ্বজুড়ে আবারও শুরু হয়েছে তুমুল বিতর্ক।




পছন্দ হলে শেয়ার করুন: